চিন্ত্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  চিন্তা করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

√চিন্ত্ (চিন্তা করা) +অ (অ) =চিন্ত
√চিন্ত্ (চিন্তা করা)+অ (অঙ)+আ (টাপ্)=চিন্তা

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল √চিন্তি  {√চিন্ত্ (চিন্তা করা) +ই (ণিচ)}

এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। যেমন- বিবাহের কার্য্য মনে চিন্তে/চৈতন্যভাগবত।