চিন্তি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। √চিন্তি  {√চিন্ত্ (চিন্তা করা) +ই (ণিচ)}  এর ভাবগত অর্থ হলো–  চিন্তা করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

 √চিন্তি  (চিন্তা করা) +অ (অঙ) +আ (টাপ্)= চিন্তা
          
√
চিন্তি  (চিন্তা করা) + অক (ণ্বুল) =চিন্তক।
          
√চিন্তি  (চিন্তা করা) + অন্ (ল্যুট) =চিন্তন।
           √চিন্তি (চিন্তা করা) + অনীয় (অনীয়রঃ) =চিন্তনীয়।
          
√চিন্তি (চিন্তা করা) + তব্য =চিন্তয়িতব্য।
          
√চিন্তি (চিন্তা করা) + য (যৎ) =চিন্ত্য