ধৃ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো-ধারণ করা। এই ক্রিয়ামূল যে সকল প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে এবং এসব পদের ভিতর থেকে যে পদগুলো বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।

      √ধৃ (ধারণ করা) +  অ (অচ্) =ধর
                √
ধৃ (ধারণ করা) +অন্ (ল্যুট)=ধরণ
               
নি +ধৃ  (ধারণ করা) +অ (ক)=নীধ্র
                
দুর্ + √ধৃ (ধারণ করা) + অ (খল্) =দুর্ধর
     
          √ধৃ (ধারণ করা) +  ম (মন্)=ধর্ম।

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু √ধারি {√ধৃ  (ধারণ করা) +ণিচ}।
এই ধাতু থেকে অর্ধ-তৎসম ধাতু হলো- সংস্কৃত √ধর্ {√ধৃ (ধারণ করা)>বাংলা √ধর্}। দেখুন : ধর্।