জ্বর্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–   সন্তপ্ত হওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।
 

√জ্বর্ (সন্তপ্ত হওয়া) +অ (ঘ)=জ্বর।
         
√জ্বর্ (সন্তপ্ত হওয়া) +ত (ক্ত)=জ্বরিত।

এই ধাতু থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। যেমন-যে জ্বরে জ্বরেছে মা তোর কানাই/মধুকান।