কামি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। √কম্ (ইচ্ছা করা, কামনা করা) +ই (ণিচ)=√কামি। এর ভাবগত অর্থ হলো–  (ইচ্ছা করা, কামনা করা)। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

               
√কামি (ইচ্ছা করা, কামনা করা)+অন (যুচ্)=কামনা
               
√কামি (ইচ্ছা করা, কামনা করা) +ইন্ (ণিনি)=কামিন্>কামী
               
√কামি (ইচ্ছা করা, কামনা করা) +য (যৎ)=কাম্য