ক্ষুভ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- ক্ষুব্ধ হওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে, বিভিন্ন পদ উৎপন্ন করে। যেমন–

√ক্ষুভ্ (ক্ষুব্ধ হওয়া) + অ (ঘঞ্)= ক্ষোভ।
 
√ক্ষুভ্ (ক্ষুব্ধ হওয়া) + ত (ক্ত)= ক্ষুব্ধ, ক্ষুভিত।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- √ক্ষোভি {√ক্ষুভ্ (চঞ্চল হওয়া) +ই (ণিচ)}।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। }
        [সিন্ধু যেন ক্ষুভি...বেলা সনে খেলা করি ধীরে গরজয়/স্বপ্নপ্রয়াণ
। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।]