মন্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- মনে করা, মনে ধারণ করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়- তার তালিকা দেওয়া হলো।

 

মনে করা অর্থে :

√মন্ (মনে করা, মনে ধারণ করা) +উ। কতৃবাচ্যে, মনু (ব্রহ্মার মানসপুত্র)।

√মন্ (মনে করা, মনে ধারণ করা) +উ =কর্মবাচ্যে, ন স্থানে ধ, মধু (সুমিষ্ট রস)।

√মন্ +অনট্ =মনন।

√মন্ +অনীয় =মননীয় ।
         
√মন্ (মনে করা, মনে ধারণ করা) +ত (ক্ত)=মত
         
√মন্ (মনে করা, মনে ধারণ করা) +তি (ক্তিন)=মতি
          √মন্ +স =মাংস।