শীল্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- সমাধি, অভ্যাস, প্রবৃত্তি। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে- নতুন পদ তৈরি করে, সেগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো।
√ শীল্ {অভ্যাস, প্রবৃত্তি} + অন্ (ল্যুট)=শীলন
√ শীল্ {অভ্যাস, প্রবৃত্তি} + অ (অচ্)=শীল
√ শীল্ {অভ্যাস, প্রবৃত্তি} + প=শিল্প

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল
√ শীলি { √ শীল্ {অভ্যাস,প্রবৃত্তি} + ই (ণিচ)}