সহ্
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো− সহ্য করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ তৈরি করে। এর ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

√সহ্ (সহ্য করা) +অ (অচ্) =সহ।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ সাধু রীতিতে ব্যবহৃত হয়। নিচে এই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

সহে

সহেন

সহেন

সহ

সহিস

সহি

ঘটমান

সহিতেছে

সহিতেছেন

সহিতেছেন

সহিতেছ

সহিতেছিস

সহিতেছি

পুরাঘটিত

সহিয়াছে

সহিয়াছেন

সহিয়াছেন

সহিয়াছ

সহিয়াছিস

সহিয়াছি

অনুজ্ঞা

সহুক

সহুন

সহুন

সহ

স

 

অতীত

সাধারণ

সহিল

সহিলেন

সহিলেন

সহিলে

সহিলি

সহিলাম

নিত্যবৃত্ত

সহিত

সহিতেন

সহিতেন

সহিতে

সহিতিস

সহিতাম

ঘটমান

সহিতেছিল

সহিতেছিলেন

সহিতেছিলেন

সহিতেছিলে

সহিতেছিলি

সহিতেছিলাম

পুরাঘটিত

সহিয়াছিল

সহিয়াছিলেন

সহিয়াছিলেন

সহিয়াছিলে

সহিয়াছিলি

সহিয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

সহিবে

সহিবেন

সহিবেন

সহিবে

সহিবি

সহিব

ঘটমান

সহিতে থাকিবে

সহিতে থাকিবেন

সহিতে থাকিবেন

সহিতে থাকিবে

সহিতে থাকিবি

সহিতে থাকিব

পুরাঘটিত

সহিয়া থাকিবে

সহিয়া থাকিবেন

সহিয়া থাকিবেন

সহিয়া থাকিবে

সহিয়া থাকিবি

সহিয়া থাকিব

অনুজ্ঞা

সহিবে

সহিবেন

সহিবেন

সহিও, সহিয়ো

সহিস

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : সহিতে, সহিলে, সহিয়া।