যজ্

সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো
‒
পূজা করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় এবং যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাদের ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

 

  √যজ্ (পূজা করা) + অক (ণ্বুল) =যাজক।
           
√যজ্ (পূজা করা) + ই (ইন্) =যজি।
           
√যজ্ (পূজা করা) + ইন্ (ণিনি) =যজী।
           
√যজ্ (পূজা করা) + উস (উসি)=যজুঃ।
            √যজ্ (পূজা করা) + ন (নঙ্) =যজ্ঞ।
            √যজ্ (পূজা করা) + মান (শানচ্)= যজমান
 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। যেমন- গুরু বস্তু সেই সদা যজে/চণ্ডীদাস।

এই  ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়ামূল, যজা (√যজ্ (পূজা করা) +আ=√যজা)।