যম
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো-বিরত করা। এই ক্রিয়ামূল থেকে সৃষ্ট পদ বাংলাতে ব্যবহৃত হয় । যেমন-
         
√যম্ (বিরত করা) +অ (অচ্)=যম
         
উৎ-√যম্ (বিরত করা) +অ (ঘঞ্)=উদ্যম
         
√যম্ (বিরত করা) +অন্ (অনট, ল্যুট)=যমন
         
√যম্ (বিরত করা) + উন্ (উনন্) +আ (টাপ্) =যমুনা
          উৎ-√যম্ (বিরত করা) +ত (ক্ত)=উদ্যত
          উৎ-√যম্ (বিরত করা) +তি (ক্তিন্)=উদ্যতি

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল যমি {√যম্  + ই (ণিচ)}