সন্দংশ মুদ্রা
ঊর্ধ্বক্রমবাচকতা {সংযুক্ত মুদ্রা | হস্তমুদ্রা | নৃত্যমুদ্রা | মুদ্রা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}

 

ভারতীয় নৃত্যশাস্ত্রে অসংযুক্ত হস্ত মুদ্রা বিশেষ।

       পুনঃ পুনঃ পদ্মকোশঃ সংশ্লিষ্টো বিরলো যদি।

       সন্দংশাভিধহস্তোহয়ং কীর্তিতো নৃত্যকোবিদৈঃ॥

 

পদ্মকোশ হস্ত অবস্থায় অঙ্গুলিসমূহ ক্রমান্বয়ে সংশ্লিষ্ট ও ফাঁক ফাঁক করলে সন্দংশ হস্ত হয়। এর অপর রূপটি হলো- অরাল হস্ত অবস্থায় তর্জনী ও অঙ্গুষ্ঠ সাঁড়াশীর মতো যুক্ত করলে ও করতল নামালে সন্দংশ হস্ত হয়। অগ্রজ, মুখজ ও পার্শ্বজ- এই তিন প্রকার সন্দংশ হস্তের কথা নাট্যশাস্ত্রে পাওয়া যায়। ব্রণ, কীট উদর, মহাভয়, পূজা, প্রবাল ও সংখ্যা প্রভৃতি অর্থ প্রকাশে সন্দংশ হস্তের প্রয়োগ হয়।