অপকর্ষ
সংস্কৃত
अपकर्ष (অপকর্ষ)>বাংলা অপকর্ষ।
সঙ্গীতে প্রহার বিশেষ
। ভারতীয় সংগীত শাস্ত্র- তত যন্ত্রে আঘাত করে ধ্বনি উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রহার বলা হয়। অপকর্ষ হলো- উক্ত প্রহারের প্রকারভেদ। যখন ভিতরের দিকে থেকে আঙ্গুল দ্বারা আঘাত করে ধ্বনি উৎপন্ন করা হয়, তখন তাকে অপকর্ষ প্রহার বলা হয়। একে উলটও বলা হয়ে থাকে।