কুকুভ বিলাবল
উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত বিলাবল ঠাট-এর একটি রাগ বিশেষ। এই রাগে দুই নিষাদ ব্যবহৃত হয়। আরোহণে মধ্যম বর্জিত। এর পূর্বাঙ্গে বিলাবলের সঙ্গে জয়জয়ন্তীর কিছু আভাষ পাওয়া যায়।
 

 

     আরোহণ : স  র গ প নধ ন র্স

     অবরোহণ : র্সন, ধণ, ধপ, মগ মর স
     
ঠাট : বিলাবল

      জাতি : ষাড়ব-সম্পূর্ণ

     বাদীস্বর :  স

     সমবাদী স্বর : প
     অঙ্গ : পূর্বাঙ্গ।

     সময় :  দিবা প্রথম প্রহর।

     পকড় : গর, গপ, মগ, মর।


সূত্র :
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।