পুরিয়া কল্যাণ

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি মিশ্র প্রকৃতির রাগ বিশেষ। এই রাগে
ইমন, পুরিয়া, মারবা, পুরিয়া ধানেশ্রী ও পূরবী রাগের ছায়া পাওয়া যায়। এই রাগে তীব্র মধ্যমের প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়।

    আরোহণ:  ন্, ঋগহ্মপ, ধনর্স

    অবরোহণ : র্সণধপ, হ্মগঋস

    ঠাট :  মারবা

    জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।

    বাদীস্বর : প

    সমবাদী স্বর : স

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : রাত্রি প্রথম প্রহর।
    পকড় : ন্‌ঋগ, হ্মপ, ধ, হ্মগ, হ্মগঋস।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।