জলধর মালা ছন্দ ও তাল
নজরুল সৃষ্ট তাল। এর উৎস সংস্কৃত ছন্দ জলধর মালা
সংস্কৃত ছন্দ জলধর মালা
অক্ষর সংখ্যা ১২ ।
মাত্রা সংখ্যা  ২০
গণবিন্যাস= ' ম ভ স ম' ।
বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী'  [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। (পৃষ্ঠা ৪৯ গ্রন্থের  ১২শ বৃ্ত্তির ১২শ   ছন্দ ' কুসুম '। এই ছন্দের নমুনা  সূত্র- ' মৌ ভঃ স্মৌ চে (চ্জলধরমালা) বক্যন্ত্যৌঃ ।

৬             ৪         ৪         ৬          
 মৌ -  ভঃ  - স্মৌ - /   চ - চ্জৌ ল / ধ র মা -- / লা - বক্য - ন্তৌঃ -
১ ২ ৩ ৪ ৫ ৬   ৭ ৮ ৯ ১০   ১১ ১২ ১৩ ১৪   ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০

জলধর মালা তাল
নজরুল ইসলামের পাণ্ডুলিপি অনুসরণ করলে দেখা যায়, হ্রস্ব ও দীর্ঘ মাত্রা নির্ণনয়ে তিনি ২টি সঙ্কেত ব্যবহার করেছেন। তিনি দীর্ঘ মাত্রার জন্য 'তা' এবং হ্রস্ব মাত্রার এক মাত্রা 'না' ব্যবহার করেছেন।

এই সঙ্কেত অনুসরণে নিচের তাল-নির্দেশ দেখানো হলো ।

  +             ২         ৩         ৪             +
I তা - তা - তা - । তা - না না । না না তা - । তা - তা - তা - I তা
  ১ ২ ৩ ৪ ৫ ৬   ৭ ৮ ৯ ১০   ১১ ১২ ১৩ ১৪   ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০   ১

সূত্র :