মঞ্জুহাসিনী ছন্দ ও তাল
নজরুল সৃষ্ট তাল। এর উৎস সংস্কৃত ছন্দ মঞ্জুহাসিনী
সংস্কৃত ছন্দ মঞ্জুহাসিনী
অক্ষর সংখ্যা ১৩।
মাত্রা সংখ্যা ১৯
গণবিন্যাস= জ ত স জ গ।
বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী'  [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ৫৭] গ্রন্থের ১৩শ বৃ্ত্তির ১৩শ ছন্দ। এই ছন্দের নমুনা  সূত্র- 'জতৌ সজৌ গো ভবতি (মঞ্জুহাসিনী)। এই গ্রন্থে  এর বেশী কিছু পাওয়া যায় না।  জ ম জ
৪         ৫           ৪         ৪         ২  
জ তৌ - স / জৌ - গো - ভ / ব তি ম - / ঞ্জু হা - সি / নী -
১ ২ ৩ ৪   ৫ ৬ ৭ ৮ ৯   ১০ ১১ ১২ ১৩   ১৪ ১৫ ১৬ ১৭   ১৮ ১৯


মঞ্জুহাসিনী তাল

মঞ্জুহাসিনী নামে নজরুল যে তালের নমুনা লিপিবদ্ধ করেছিলেন, তা সংস্কৃত মঞ্জহাসিনী থেকে একটু পৃথক ছিল।

 

নজরুলের তাল সঙ্কেত অনুসারে এর- ছন্দ বিন্যাস হবে- জ ম জ র।
 

  +         ২             ৩         ৪           +
I না তা - না । তা - তা - তা - । না তা - না । তা - না তা - I না
  ১ ২ ৩ ৪   ৫ ৬ ৭ ৮ ৯ ১০   ১১ ১২ ১৩ ১৪   ১৪৫ ১৬ ১৭ ১৮ ১৯ ১
 

এই তালে নজরুলের রচিত গান পাওয়া যায় না।


সূত্র :