নজরুলসৃষ্ট তাল
নজরুল ইসলাম
ছন্দ ও তাল বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার সূত্রে কিছু নতুন তাল সৃষ্ট করেছিলেন।
এই তালগুলোকে সাধারণভাবে নজরলসৃষ্ট তাল নামে অভিহিত করা হয়।
অনেকের মনে এই প্রশ্ন জাগে সংস্কৃত ছন্দ ভেঙে নজরুল তাঁর রচিত গানে নবতর ছন্দ
উপস্থাপন করলেন, তাঁকে তাল বলা যায় কিনা। সঙ্গীততত্ত্বে তালের সংজ্ঞায় বলা হয়-
সমসময়ে সমপ্রকৃতির ছন্দের আবর্তন হলো তাল। নজরুল তাঁর গানে সংস্কৃত সমপ্রকৃতির
ছন্দকে সমসময়ে আবর্তনে বেঁধেছিলেন। তাই এগুলোকে তাল নামেই অভিহিত হবে। এর পূর্ণ
পরিচয় হতে পারে- সংস্কৃত ছন্দানুসরণে সৃষ্ট তাল।
নজরুল সৃষ্ট তাল মাত্রেই সংস্কৃত ছন্দের অনুসরণে সৃষ্ট তাল বলা হলেও, তাঁর সৃষ্ট
প্রথম তাল- নবনন্দন-কে
এই তালিকায় রাখা যায় না। এই তালের উৎস হিসেবে কোনো
সংস্কৃত ছন্দের নাম পাওয়া যায় না। তবে
নন্দন নামে সংস্কৃত
একটি ছন্দ রয়েছে। ২৫ মাত্রার এই
ছন্দের গণবিন্যাস ন জ ভ জ র র।
এছাড়া উত্তর ভারতীয় সঙ্গীতে ৮ মাত্রার
নন্দন
নামক একটি তাল রয়েছ। উভয় দিক থেকে বিচার করলে- এ কথা বলা যায় না, যে- নজরুল
নন্দন ছন্দ বা তাল অনুসরণে নন্দন তালের নবতর রূপ দান করে
নবনন্দন তাল
সৃষ্টি করেছিলেন।
১৯৪০ খ্রিষ্টাব্দের ১১ মে (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭), সন্ধ্যা ৭.০৫টায় কলকাতা
বেতারকেন্দ্র থেকে নজরুল-সৃষ্ট রাগ নিয়ে তৈরি 'নব রাগমালিকা' গীতিনাট্যের দ্বিতীয়
পর্ব প্রচারিত হয়েছিল। এই পর্বে
দেবযানীর
মন প্রথম প্রীতির কলি জাগে' গানটি এই তালে ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
১১ মাস।
দেবযানী
নজরুল-সৃষ্ট রাগ। এই রাগে নিবদ্ধ গানে
দেবযানীর
মন প্রথম প্রীতির কলি জাগে' গানটিতে তিনি সম্ভবত পরীক্ষামূলকভাবে এই তালটি
গ্রহণ করেছিলেন। নাম দিয়েছিলেন
নবনন্দন। এর মাত্রা
সংখ্যা ২০। ছন্দ-বিভাজন ৪/৪/৪/৪/৪ ছন্দ।
ধারণা করা হয়, নজরুল এই তালের সফল প্রয়োগে উৎসাহিত হয়ে- নতুন তাল সৃষ্টির দিকে মন
দিয়েছিলেন। এই সূত্রে তিনি তাঁর সৃষ্ট তাল নিয়ে 'ছন্দিতা' নামে একটি বেতার অনুষ্ঠান
করেছিলেন। এই অনুষ্ঠানে নবনন্দন তালের গান ছিল না। কারণ এই অনুষ্ঠানের সকল গানই ছিল
সংস্কৃত ছন্দের অনুসরণে রচিত।
১৯৪১ খ্রিষ্টাব্দের
২৬ জুলাই (শনিবার ১০ শ্রাবণ ১৩৪৮),
রাত ৮টা থেকে ৮.৪০ পর্যন্ত 'ছন্দিতা' ; ((গীতি-আলেখ্য)
কলকাতা বেতার থেকে
প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যের 'তারকা নূপুরে নীল নভে'
গানটি
নজরুলের নিজস্ব ছন্দভাবনা থেকে উদ্ভুত '
ছন্দবৃষ্টিপ্রপাত
'
তালে নিবদ্ধ ছিল। ।
এই তালটি The Indian Listener পত্রিকার
Vol VI, No. 14, 7 july 1941 -সংখ্যার ৭১ পৃষ্ঠায় এই গীতি-আলেখ্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিবরণ থেকে জানা যায়, সংস্কৃত ছন্দের মাত্রা অনুসরণে নজরুল কিছু নতুন তাল তৈরি করেছিলেন এবং এই তালেই কিছু নতুন গান তৈরি করেছিলেন।
এই অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে ছিল যন্ত্রী সংঘ। ধারাবিবরণে ছিলেন এস. সি চক্রবর্তী।
শিল্পীরা ছিলেন শৈল দেবী, ইলা ঘোষ ও চিত্তরঞ্জন রায়।
১৩৬৫ খ্রিষ্টাব্দের ২৫শে বৈশাখ 'ছন্দিতা'
শেষ সওগাত' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই
গ্রন্থে সংকলিত হয়েছিল ১০টি সংস্কৃত ছন্দ এবং এই ছন্দগুলো ভাঙা
গান। এই ছন্দ-অনুসৃত ১০টি তাল ছিল-
স্বাগতা,
প্রিয়া,
মধুমতী, মত্তময়ূর,
রুচিরা,
দীপকমালা,
মন্দাকিনী,
মঞ্জুভাষিণী, মণিমালা,
ছন্দবৃষ্টিপ্রপাত।
আবদুল আজীজ আল-আমান সম্পাদিত 'অপ্রকাশিত নজরুল' গ্রন্থের 'কবির তবলা-চর্চা' শিরোনামে
মুদ্রিত -নজরুলের হস্তাক্ষরে যে তালের তালিকা পাওয়া যায়, তাতে উল্লেখিত তালগুলো ছাড়া
আরও কিছু তালের নাম পাওয়া যায়।

তার সবগুলোই সংস্কৃত
ছন্দ-ভাঙা তাল। এই তালিকার ৫ট ছন্দে
নজরুল গান রচনা করেন নি। এই তালগুলো হলো- কলহংস, কুসুমবিচিত্রা, জলধর মালা,
পঞ্চচামর ও মঞ্জুহাসিনী।
এই পর্যায়ে সব মিলিয়ে নজরুল সৃষ্ট তালের যে তালিকা পাওয়া যায়, তা হলো-
১. কলহংস (১৮ মাত্রা)। এই
তালে নিবদ্ধ কোনো গান রচিত হয় নি।
২.
কুসুম বিচিত্রা (১৬ মাত্রা)। এই তালে নিবদ্ধ কোনো গান রচিত হয় নি।
৩.
জলধর মালা (২০ মাত্রা)।
এই তালে নিবদ্ধ কোনো গান রচিত হয় নি।
৪.
ছন্দবৃষ্টিপ্রপাত
(৪৮ মাত্রা)। তারকা নূপুর নীল নভে ছন্দ শোন ছন্দিতার [তথ্য]
৫.
দীপকমালা
(১৬ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান-দীপক মালা গাঁথ গাঁথ সই [তথ্য]
৬.
পঞ্চচামর (২৪ মাত্রা)
। এই তালে নিবদ্ধ কোনো গান রচিত হয় নি।
৭.
নবনন্দন
(২৪ মাত্রা)
। এই
তালে রচিত নজরুলের গান- দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে
তথ্য
৮.
প্রিয়া
(৭ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান- মহুয়া- বনে-বন-পাপিয়া [তথ্য]
৯,
মঞ্জুভাষিণী (১৮ মাত্রা)। এই নিবদ্ধ নজরুলের রচিত গান-
আজো ফাল্গুনে বকুল কিংশুকের বনে
[তথ্য]
১০. মঞ্জুহাসিনী (১৯ মাত্র)।
এই নিবদ্ধ নজরুলের রচিত গান পাওয়া যায় না।
উল্লেখ্য, এই তালটি সংস্কৃত ছন্দের অনুরূপ হলেও এর ছন্দবিভাজন অনুসরণ করেন নি।
১১. মণিমালা (২০ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান- মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী
[তথ্য]
১২. মত্তময়ূর (২২ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান- মত্তময়ূর ছন্দে নাচে কৃষ্ণ [তথ্য]
১৩.
মধুমতী
(৮ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান- বন কুসুম তনু তুমি কি মধুমতী [তথ্য]
১৪.
মন্দাকিনী (১৬ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান- জল ছল ছল এসো মন্দাকিনী
[তথ্য]
১৫.
রুচিরা (১৮ মাত্রা)
। এই
তালে রচিত নজরুলের গান- ভ্রমর-নূপুর পরিহিতা কৃষ্ণ [তথ্য]
১৬.
স্বাগতা
(১৬ মাত্রা)। এই
তালে রচিত নজরুলের গান- স্বাগতা কনক চম্পক বর্ণা [তথ্য]