অক্ষয়কুমার
হিন্দু পৌরাণিক কাহিনি মতে রাবণের পুত্র বিশেষ। 

ইনি রাবণের ঔরসে মন্দোদরীর গর্ভে জন্মগ্রহণ করেন
। রাবণ সীতাকে অপহরণ করলে, রামের আদেশে হনুমান সীতাকে খোঁজার জন্য লঙ্কায় আসেন। হনুমান সীতার সাথে দেখা করে, তাঁর কাছ থেকে অভিজ্ঞান নিয়ে অশোক বন বিনষ্ট করেন। এই সংবাদ পেয়ে-হনুমানকে শাস্তি দেওয়ার জন্য রাবণ পাঁচজন সেনাপতির সাথে অক্ষয়কুমারকে পাঠান। এই সময় অন্যান্য সেনাপতির সাথে ইনিও হনুমানের হাতে নিহত হন।