বাহুক
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
১
। নল রাজ্যচ্যুত হয়ে যখন ছদ্মবেশে রাজা ঋতুপর্ণের সারথ্য গ্রহণ করেন, তখন এই নাম তিনি অবলম্বন করেন। উল্লেখ্য বাহুক অর্থ রথচালক।
২। জনৈক নাগ। রাজা জনমেজয়ের সর্পযজ্ঞে বাহুক মৃত্যুবরণ করে।