বিদ্যুৎজিহ্ব
হিন্দু পৌরাণিক কাহিনি মতে, বিদ্যুৎজিহ্ব ছিলেন কালকেয় বংশীয় একজন মায়াবী রাক্ষস। রাবণের বোন শূর্পণখাকে তিনি বিবাহ করেছিলেন। রাবণ একবার রসাতলে জয় করতে গিয়ে কালকেয় দৈত্যদের পরাস্ত করেন। এই সময় রাবণ ভুল করে বিদ্যুৎজিহ্বকেও হত্যা করেছিলেন।