বসুদেব
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
ইনি শ্রীকৃষ্ণের পিতা। যদু বংশীয় শূরের পুত্র। ইনি দেবকের সাত কন্যাকে বিবাহ করেন। এঁর ঔরসে দেবকী'র গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এঁর অপর স্ত্রী রোহিণীর গর্ভে বলরাম ও সুভদ্রা'র জন্ম হয়। কৃষ্ণকে জন্মলগ্নে হত্যা করার জন্য কংস, বসুদেব ও দেবকীকে বন্দী করে কারাগারে রাখেন। কংসকে হত্যা করার পর কৃষ্ণ-বলরাম, এঁদেরকে কারাগার থেকে মুক্ত করেন। যদু বংসের ধ্বংসের সময় পর্যন্ত দেবকী ও বসুদেব জীবিত ছিলেন। অর্জুনের হাতে যদুকুলের নারীদের ভার দিয়ে বসুদেব যোগস্থ হয়ে মৃত্যুবরণ করেন।