দেবকী
হিন্দু পৌরাণিক কাহিনি মতে- এঁর পিতার নাম ছিল দেবক। এঁরা ছিলেন সাত বোন। এঁর সাথে বসুদেবের বিবাহ হয়।
উল্লেখ্য,
যদুবংশী রাজা এবং কংসের পিতৃব্য, শিনি দেবকীর স্বয়ংবর-সভা থেকে দেবকীকে অপহরণ করার উদ্যোগ নিলে, সোমদত্ত বাধা দেন। ইনি সোমদত্তকে পরাজিত করে, এঁকে পদাঘাত করেন।

কৃষ্ণ কংসকে হত্যা করলে দেবকী ও বসুদেব কারাগার থেকে মুক্তি লাভ করেন। যদু-বংশ ধ্বংসের সময় পর্যন্ত দেবকী ও বসুদেব জীবিত ছিলেন। অর্জুনের হাতে যদুকুলের নারীদের ভার দিয়ে বসুদেব যোগস্থ হয়ে মৃত্যুবরণ করেন। পরে দেবকী তাঁর অন্যান্য সপত্নীদের সাথে চিতায় সহমৃতা হন।