ধৃতবর্মা
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে
–
ইনি ছিলেন কেতুবর্মার পুত্র। এঁর অপর ভাইয়ের নাম ছিল সূর্যবর্মা। অর্জুন যখন অশ্বমেধ যজ্ঞের অশ্বকে অনুসরণ করছিলেন, তখন তাঁর সাথে এঁদের যুদ্ধ হয়। এই যুদ্ধে ধৃতবর্মার পিতা কেতুবর্মা ও ভাই সূর্যবর্মা নিহত হন। এঁদের মৃত্যুর পর ধৃতবর্মা অর্জুনের সাথে বহুক্ষণ ধরে যুদ্ধ করেন এবং পরিশেষে পরাজিত হয়ে অর্জুনের বশ্যতা স্বীকার করেন।