ইন্দ্রকীল

হিন্দু
পৌরাণিক কাহিনিতে বর্ণিত পর্বত বিশেষ। এই পর্বতটি ভারতের হিমাদ্রি প্রদেশে অবস্থিত। কারও কারও মতে এটি মন্দর পর্বতের নামান্তর মাত্র। শিশুপালকে হত্যা করার সময়ে কৃষ্ণ এইখানে অনেক ক্রীড়া করেছেন এবং অর্জুন এইখানে তপস্যা করেছিলেন। কিরাতবেশী মহাদেবের  সাথে এইখানে অর্জুনের  যুদ্ধ হয়েছিল। আবার কেউ কেউ বলেন, মহেন্দ্র পর্বতই ইন্দ্রকীল।