জম্বুমালী
হিন্দু পৌরাণিক কাহিনি মতে, ইনি রাবণের নাতি ও প্রহস্তের পুত্র।

সীতার সন্ধানে হনুমান লঙ্কায় প্রবেশ করে সীতার সাথে দেখা করেন
। পরে সীতার অভিজ্ঞান নিয়ে প্রত্যাবর্তন করার আগে হনুমান অশোকবন ধ্বংস করেন। হনুমানকে হত্যা করার জন্য রাবণ তাঁকে প্রেরণ করলে, হনুমান জম্বুমালীকে হত্যা করেন।