কর্ণবেধ
হিন্দু লোকাচার অনুসারে
– বিভিন্ন জাতের পুরুষদের কান ফুটা করার রীতি বিশেষ। এই রীতিতে বিভিন্ন ধাতব সূঁচ ব্যবহার করা হয়। যেমন–  রাজপুত্রদের জন্য– স্বর্ণ সূঁচ, ব্রাহ্মণ ও বৈদ্যপুত্রদের জন্য– রৌপ্য সূঁচ, শুদ্রপুত্রদের জন্য– লৌহ সূঁচ।

কর্ণবেধের জন্য সময় নিয়ে মতভেদ আছে। যেমন–
    মতবাদ-১ : বৎসরের ৬ষ্ঠ
, ৭ম, ৮ম ও ১২শ মাস।
   
মতবাদ-২ : বত্সরের ১ম, ৭ম, ৮ম ১০ম ও ১২শ মাস।

কর্ণবেধের জন্য নির্ধারিত সময় হলো শুক্লপক্ষের এবং যে কোন শুভদিন। এর মধ্যে কার্তিক, পৌষ, ফাল্গুন ও চৈত্রমাস কর্ণবেধের প্রশস্ত সময়। এছাড়া সূর্যের উত্তরায়ণে কর্ণভেদ শাস্ত্রমতে সিদ্ধ এবং দক্ষিণায়নে নিষিদ্ধ। নিষিদ্ধ অপর সময়গুলি হলো– জন্মমাস, যুগ্মবৎসর, হরিশয়নেয়, বিদৃষ্টিকাল, কৃষ্ণপক্ষ ও জন্মনক্ষত্র।