মনুসংহিতা
হিন্দু পৌরাণিক গ্রন্থ। এই গ্রন্থকে হিন্দু আইনের ভিত্তিস্বরূপ হিসাবে বিবেচনা করা হয়। হিন্দুধর্মের অবশ্য পালনীয় কর্তব্যসমূহ, আচার-আচরণ, ধর্মীয় ও সামাজিক ক্রিয়াকলাপের বিধিবিধান সম্পর্কে এই গ্রন্থে আলাপ করা হয়েছে। মনু কর্তৃক সঙ্কলিত বলে এর নাম মনু-সংহিতা। কথিত আছে, এই গ্রন্থটি প্রথম স্বায়ম্ভূব মনু রচনা করেছিলেন। আদি সংহিতায় এক লক্ষ শ্লোক ছিল, কিন্তু এখন মাত্র ২৬৯৪টা শ্লোক পাওয়া যায়।