পাশুপত
পৌরাণিক অস্ত্রবিশেষ। এই অস্ত্র মহাদেবের অধীনস্থ বিশেষ অস্ত্র।

অক্ষক্রীড়ায় যুধিষ্ঠির রাজ্যচ্যুত হলে, অন্যান্য ভাইদের সাথে অর্জুন ১৩ বৎসরের জন্য বনবাসে যান। এই সময়ে কিরাতবেশী মহাদেব-এর সাথে তাঁর যুদ্ধ হয়। যুদ্ধে মহাদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে এই অস্ত্র প্রদান করেন।