পুলহ
সংস্কৃত पुलह  (পুলহ)>বাংলা পুলহ।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে – ব্রহ্মার মানসপুত্র। ইনি দশজন প্রজাপতির একজন।

ইনি ব্রহ্মার নাভি থেকে উৎপন্ন হয়েছিলেন। ইনি দক্ষকন্যা ক্ষমাকে বিবাহ করেন। এঁর ঔরসে ক্ষমার গর্ভে তিনটি পুত্র জন্মে। পুত্র তিনটির নাম– কর্দম, আর্যাবৎ ও সহিষ্ণু।

এই ঋষির নামানুসারে আকাশের সপ্তর্ষিমণ্ডল-এর একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে পুলহ (নক্ষত্র)।