শশবিন্দু
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–  জনৈক রাজা বিশেষ। এঁর ছিল এক লক্ষ স্ত্রী ও দশ লক্ষ পুত্র। এই পুত্ররা প্রত্যেকে এক শত কন্যা বিবাহ করেন। কন্যারা সকলেই এক শত হস্তী, এক শত বৃষ, এক শত অশ্ব, এক শত দুগ্ধবতী গাভী এবং শত মেঘ ও ছাগ যৌতুকস্বরূপ প্রাপ্ত হন। মহারাজ শশবিন্দু এই সব যৌতুক ব্রাহ্মণদের দান করেছিলেন।