উগ্রসেন
হিন্দু পৌরাণিক অনুসারে ৩টি উল্লেখযোগ্য চরিত্র পাওয়া যায়। এঁরা হলেন-

১
। যদুবংশের রাজা আহুকের পুত্র ও কংসের পিতা। আহুকের ঔরসে কাশ্যার গর্ভে এঁর জন্ম হয়েছিল। এঁর নয়টি পুত্র ও পাঁচটি কন্যা ছিল। এর একটি কন্যাকে অক্রুর বিবাহ করেছিলেন। কংস ছিলেন উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র। রাজ্যলোভী কংস এঁকে সিংহাসন চ্যুত করে কারারুদ্ধ করেন। পরবর্তীকালে কৃষ্ণ-বলদেব কংসকে হত্যা করে এঁকে উদ্ধার করেন এবং এঁর কাছে সিংহাসন হস্তান্তর করেন। ইনি দীর্ঘজীবি ছিলেন। যদুবংসের ধ্বংস ইনি দেখে গিয়েছিলেন।
২
। পরীক্ষিত নামক ঋষির পুত্র ও জনমেজয়ের ভ্রাতা ছিলেন।
৩
। ধৃতরাষ্ট্রের শতপুত্রের একটি।