যজুর্বেদ
সনাতন হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ বেদের একটি ভাগ। এই বেদটি শত শাখাযুক্ত। গ্রন্থটি দুইভাগে বিভক্ত। এই ভাগ দুটি হলো– কৃষ্ণযজু ও শুক্লযজু।  যজুর্বেদের দুটি ভাগে দুটি ব্রাহ্মণ রয়েছে। কৃষ্ণযজু'র ব্রাহ্মণের নাম শতপথ ও শুক্লযজু'র ব্রাহ্মণের নাম তৈত্তিরীয়। এই বেদের মন্ত্রের অক্ষরে চরণ বা অবসান সম্বন্ধে কোনো নিয়ম নাই।