অক্ষতা
বানান বিশ্লেষণ: অ-ক্+ষ্+অ+ত্+আ
উচ্চারণ: ɔk.kʰɔ.t̪o
(অক্.খ.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
অক্ষতা >
বাংলা
অক্ষতা১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অক্ষত +
আ (টাপ্)
পদ:
বিশেষণ
অর্থ: যা ক্ষত বা আঘাতপ্রাপ্ত হয় নাই
সমার্থক শব্দাবলি: অক্ষতা, অনাহতা, আঘাতহীনা, ক্ষতশূন্যা
বিপরীতার্থক শব্দাবলি:
অক্ষত [পুংলিঙ্গার্থে]
২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অক্ষত +
আ (টাপ্)
পদ:
বিশেষণ
অর্থ: যা আঘাতের দ্বারা বিচ্ছিন্ন হয় নাই
সমার্থক শব্দাবলি: অক্ষতা, অখণ্ডিতা, অচ্ছিন্না, অবিভক্তা
বিপরীতার্থক শব্দাবলি:
অক্ষত [পুংলিঙ্গার্থে]
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।