অরণ্য
বানান বিশ্লেষণ: অ+র্+অ+ণ্+অ+য্+অ
উচ্চারণ :
ɔ.roṇ.ṇo
(অ.রোণ্.ণো)।
শব্দ-উৎস:
সংস্কৃত অরণ্য
>
বাংলা অরণ্য
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: অ
√
ঋ (গমন
করা)+ অন্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
স্থলভাগ
|
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
| }
অর্থ: যেখানে পশু বা প্রাণীকূল বিচরণ করতে
পারে- এই অর্থে অরণ্য। বিশেষার্থে যা স্থলভাগের সমতল, পর্বত, মালভূমি ইত্যাদিকে
নানা ধরনের উদ্ভিদের সমারোহে দীপিত বা শোভিত করে, এই অর্থে বৃক্ষশোভিত স্থলভাগ।
সমার্থক শব্দাবলি: অরণ্য ,
কানন, বন।
ইংরেজি:
a
forest