আহ্মে
বানান বিশ্লেষণ:
আ+ম্+হ্+এ।
উচ্চারণ :
am.ɦe
(আম্.হে)।
শব্দ-উৎস:
সংস্কৃত (অম্মাকম্)>প্রাকৃত অম্হ>বাংলা
আহ্মা, আহ্মে।
পদ:
সর্বনাম
{(ব্যক্তিবাচক,
উত্তম পুরুষ,
একবচন,
কর্তৃবাচ্য)
অর্থ: বক্তা স্বয়ং। প্রত্যেকের ভিতরের অবস্থিত নিয়ন্ত্রকরূপী সত্তার
পরিবর্তে 'আমি' শব্দের ব্যবহার করা হয়। এই কারণে 'আমি' সর্বনাম হিসেবে বিবেচিত হয়ে
থাকে। কিন্তু ব্যাকরণে শব্দ প্রতিস্থাপিত রীতিতে 'আমি' সর্বনামের মর্যাদা পায় না।
সমার্থক শব্দ:
আমি, আমহে।
ইংরেজি:
I।
আধুনিক বাংলাতে এই শব্দটি
প্রচলিত নয়। সর্বপ্রাচীন নমুনা ৮০০-১২০০ খ্রিষ্টাব্দ
ভণই লুই আহ্মে (পাঠান্তর আমহে) ঝাণে দীঠা/লুইপাদানাম । চর্যাগীতিকা-১।