সর
১২০৪ খ্রিষ্টাব্দের পরে, মুসলমান আমলে এই শব্দ বাংলায় প্রবেশ করে। ইংরেজ আমলে এই শব্দটির বানান ছিল আসোর। প্যারিচাঁদ মিত্রের  এর প্রথম দিকের বাংলা গদ্যে বানান দেখা যায়, আসোর। (ঘোড়া) 'বাতকর্ম্ম করে আসোর জমকিয়ে দিলে,' হুতোম প্যাঁচার নকশা। প্যারীচাঁদ মিত্র।

বানান বিশ্লেষণ:আ+স্+অ+র্+অ
উচ্চারণ:

১. আ.শোর্ [ɑʃor]জ্ঞানেন্দ্রমোহন দাস তাঁর বাঙ্গালা ভাষার অভিধান গ্রন্থে, এই শব্দের উচ্চারণ দিয়েছেন আশর্ (ɑʃɔr)

শব্দ-উৎস: আরবির আশ্‌র (عشر ,অর্থ দশ, দশ জনের সভা অর্থে)>বাংলা আসর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
অর্থ: বহুজনের (দশ শব্দ প্রতীকী) দ্বারা পরিপুষ্ট কোনো বিশেষ আয়োজন।
সমার্থক শব্দাবলি: বৈঠক, মজলিস, সভা।
 

২. আ.সোর্ [ɑ.sor]
এর বিকল্প বানান আছর বা আছোর।
শব্দ-উৎস: আরবির আশ্‌র (اثر অর্থ পদচিহ্ন, চিহ্ন, ফলাফল, ক্রিয়া, ইত্যাদি)>বাংলা আসর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
অর্থ: কোনো কিছুর প্রভাবে যে ফলাফল প্রকাশ পায়।
সমার্থক শব্দাবলি: ক্রিয়া চিহ্ন, প্রভাব, ফল
উদাহরণ: জিনের আসর

সূত্র:
বাংলা একাডেমির অভিধান

 

২. আ.সোর্ [ɑ.sor]
এর বিকল্প বানান আছর বা আছোর।
শব্দ-উৎস: আরবির আশ্‌র (عصر  অর্থ সময়, কাল, অপরাহ্ণ, অপরাহ্ণের নামাজ বিশেষ)>বাংলা আসর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
অর্থ:

১. দিনের শেষে সন্ধ্যর আগের সময়।

সমার্থক শব্দাবলি: অপরাহ্ন, বিকাল, বৈকাল

 

২. অপরাহ্ণকালীন নামাজ পড়ার সময়। এই সময়কে ওক্ত বলা
উদাহরণ: আসরের নামাজ। আসরের ওক্ত।
 



সূত্র: