আয়মাদার
বানান বিশ্লেষণ: আ+য়্+অ+ম্+আ+দ্+আ+র্+অ
উচ্চারণ: আয়্.মা.দার্ [
aĕ.ma.d̪ar]
শব্দ-উৎস: আরবি আঈমা> বাংলা  আয়মা +ফার্সি دار দার= আয়মাদার
পদ: বিশেষ্য
অর্থ:
ভারতবর্ষে মুসলিম শাসনামলে মুসলমান ধর্মীয় পণ্ডিতদের জন্য প্রদানকৃত নিষ্করভূমিকে বলা হতো আয়মা। আর এই আয়মার অধিকারীদের বলা হতো আয়মাদার।
সূত্র: