বণ্টক [বণ্‌টোক্]  [bøÿok]
সংস্কৃত৪ वण्टक  বণ্টক>বাংলা১ বণ্টক।
১।
তৎসম। {√বণ্ট্ (ভাগ করা) +অক, কর্তৃবাচ্য}। {পুংলিঙ্গ}।
বিশেষণ
সমার্থক শব্দাবলি : অংশক,, অংশকারক, বিভাজক।

২। তৎসম। {√বণ্ট্  (ভাগ করা) +অক, ভাববাচ্য}। {ক্লীবলিঙ্গ}।
ভাগ করে দেওয়া অর্থে-
বিতরণ, বিভাজন। (ডালকুত্তাদের মাঝে করহ বণ্টক..। হিংটিং ছট/সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর।)