দীপ্তিমান
বানান বিশ্লেষণ: দ্+ঈ+প্+ত্+ই+ম্+আ+ন্+অ
উচ্চারণ:
d̪i.pi.t̪i.man (দিপ্.তি,মান্)।

দিপ্.তি.মান্ [বিভাজিত প্ত-এর প্ ধ্বনি দী>দি এর সাথে মিলিত হয়ে একাক্ষর দিপ্ ধ্বনি উৎপন্ন করে। অবশিষ্ট তি ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট মা ধ্বনি ন্-এর সাথে যুক্ত হয়ে একাক্ষর মান্ ধ্বনি তৈরি করে। ]

শব্দ-উৎস: সংস্কৃত दीप्तिमान দীপ্তিমান্>বাংলা দীপ্তিমান।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দীপ্তি {√দীপ্ (দীপ্ত) +তি (ক্তিন্), ভাববাচ্য}++মৎ (মতুপ)।
পদ:
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ: অংশু (কিরণ) ধারণ করে বা যুক্ত আছে এমন।
সমার্থক শব্দাবলি:  
অংশুধর, অংশুমৎ, অংশুময়, অংশুমান, অংশুমালী, অংশুযুক্ত, অংশুল,  আভাময়, উজ্জ্বল, কিরণময়, কিরণযুক্ত, জ্যোতির্ময়, জ্যোতিষ্মান, তেজোময়, দীপ্তিমান, দীপ্তিময়, দ্যুতিময়, দ্যুতিমান, দেদীপ্যমান, প্রদীপ্ত,  প্রভাবিশিষ্ট, প্রভাযুক্ত, প্রভাশালী।
বিপরীতার্থক শব্দ: অংশুধরা (স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি: lumininous, radiant
।