ধারমুক্তা [ধার্.মুক্.তা] [d̪ʰar.muk.t̪a]
সংস্কৃত
धार (ধার)>বাংলা ধার।+সংস্কৃত मुक्ता (মুক্তা)>বাংলা মুক্তা
ধার {
√ধারি {
√ধৃ (ধারণ করা) + ই (ণিচ)} + অ (অচ্, অণ)} + মুক্তা {√মুচ্ (মোচন করা) + ত (ক্ত),  ভাববাচ্য} +
আ (টাপ্)}
ধার হইতে মুক্ত/পঞ্চমী তৎপুরুষ সমাস +আ (টাপ্)}।
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ : ১. ঋণ
পরিশোধের দায় থেকে মুক্ত, এমন নারী।
২.
যে নারী ঋণ পরিশোধ করেছে।
৩. যে নারীর উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দ :
অঋণা, অঋণিনী, অনৃণিনী, ঋণমুক্তা।  [সমার্থক শব্দ দেখুন : অঋণা]
বিপরীত শব্দ : লিঙ্গের বিচারে স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ : ধারমুক্ত
।
উদাহরণ : ধারমুক্তা নারী।
ইংরেজি :
not indebted (fem.)