কপটী
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+ঈ
উচ্চারণ: [ক.পো.টি] [kɔ.po.ʈi]
শব্দ-উৎস: সংস্কৃত कपटी (কপটী)>বাংলা কপটী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-কপট {√কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য}=কপটিন্>কপটী
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}।
অর্থ: যে নারী কপট (অসরল, ছলনা ইত্যাদির) আচরণ করেন, এই অর্থে কপটী।

সমার্থক শব্দাবলি: কপটা, কপটিনী।
বিপরীতার্থক শব্দ: কপট [পুংলিঙ্গার্থে]
                          অকপটী [ভাবার্থে]