কুটিলতা
বানান বিশ্লেষণ: ক্+উ+ট্+ই+ল্+অ+ত্+আ
উচ্চারণ: [কু.টি.ল.তা] [ku.ʈi.lɔ.a]
শব্দ-উৎস: সংস্কৃত कुटिलता (কুটিলতা)> বাংলা কুটিলতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কুটিল {
কুট্ (বক্র হওয়া) +ইল (ইলচ), কর্তৃবাচ্য}+তা (তল্)}

পদ: বিশেষ্য
অর্থ:

১. যা অসরল ভাবে পূর্ণ বা যাতে অসরল অবস্থা বিদ্যমান।
সমার্থক শব্দাবলি: অসরলতা, বক্র

উদাহরণ: কুটিলতাই নদীর বৈশিষ্ট্য।

২. স্বভাবের বিচারে যা সরল নয়।
সমার্থক শব্দাবলি: কপটতা, ক্রূরতা, শঠতা।
উদাহরণ: কুটিলতায় পূর্ণ মন।

িপরীতার্থক শব্দ:


সূত্র :