রেতঃ
বানান বিশ্লেষণ: র্+এ+ত্+অ+ঃ
উচ্চারণ: re.t̪
oɦ (রে.তোহ)।

শব্দ-উৎস: সংস্কৃত রেতঃ>বাংলা রেতঃ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√ রী (ক্ষরণ) +অস (অসুন), কর্তৃবাচ্য।
পদ: বিশেষ্য  

ঊর্ধ্বক্রমবাচকতা  { দেহগত তরল বস্তু | দেহগত বস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: পুরুষজাতীয় প্রাণীর দেহে উৎপন্ন প্রজননের উপযোগী তরল পদার্থ, যা স্ত্রীজাতীয় প্রাণীর ডিম্বাণু নিষিক্ত করে, অপত্য কোষের জন্ম দেয়।
সমার্থক শব্দাবলি: বীর্য, রেতঃ, শুক্র


সূত্র :