শুভ
বানান বিশ্লেষণ: শ্ + উ + ভ্ + অ
উচ্চারণ:
shu.bho
[শু.ভো]
শব্দ-উৎস:
সংস্কৃত শুভ>
বাংলা শুভ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
শুভ্
(কল্যাণ, দীপ্ত) + অ
(ক)
পদ:
বিশেষ্য
সমার্থক
শব্দাবলি:
পদ:
বিশেষণ
অর্থ: যা সুন্দর ও কল্যাণের নিমিত্তে জীবনকে দীপ্ত
করে
উদাহরণ: শুভ জন্মদিন
বিপরীতার্থক শব্দ:
- অশুভ [ভাবার্থে]
- শুভা [স্ত্রীলিঙ্গার্থে]
যৌকিক শব্দ:
- পূর্বপদ: শুভৎকর, শুভকর্মা, শুভঙ্কর, শুভঙ্করী, শুভক্ষণ,
শুভকামনা, শুভগ্রহ, শুভচণ্ডী, শুভদ, শুভদা, শুভদায়ক, শুভদিন, শুভদৃষ্টি,
শুভবিবাহ, শুভবুদ্ধি, শুভরাত্রি, শুভলক্ষণ, শুভলগ্ন, শুভসংবাদ, শুভসন্ধ্যা,
শুভাকাঙ্ক্ষা, শুভাকাঙ্ক্ষী, শুভাদৃষ্ট, শুভানন, শুভাননা, শুভানুধ্যান,
শুভানুধ্যায়ী, শুভানুধ্যায়িনী, শুভানুষ্ঠান, শুভার্থী, শুভার্থিনী, শুভাশিস,
শুভাশীর্বাদ, শুভাশুভ, শুভাশৌচ, শুভেচ্ছা।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ ( দ্বিতীয়
খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।
- wordnet 2.1