উত্তরাধিকারিণী [উৎ.তো.রা.ধি.কা.রি.নি] [ut̪.t̪o.ra.d̪ʰi.ka.ri.ni]
সংস্কৃত৪
उत्तर (উত্তর)>বাংলা১ উত্তর + সংস্কৃত৪ अदिकारिणी  অধিকারিণী>বাংলা১  অধিকারিণী।
উত্তর {উদ্-তর {√তৄ (উত্তীর্ণ হওয়া) +অ (অপ্)} + অধিকারিণী {
অধি- √কৃ (করা) +ইন্ (ণিনি)=কারিন্ +ঈ (ঙীপ্)।}
উত্তর +অধিকারিণী [সন্ধিসূত্র]
বিশেষণ।
প্রাপ্ত
অংশের অধিকার রাখে, এমন নারী অর্থে- অংশিকা,  অংশগ্রাহিকা, অংশধরা, অংশবিবর্তিনী, অংশভাগিনী, অংশলা, অংশহরা,  অংশহারিণী, অংশিকা, অংশিনী, অংসলা, উত্তরাধিকারিণী, ভাগগ্রাহিণী, ভাগের অধিকারিণী।

২. অংশ {√অংশ্ (ভাগ করা)+অ (অচ), ভাববাচ্য} -গ্রাহিণী {√গ্রহ্ (গ্রহণ করা) +ইন্ (ণিনি)= অংশ-গ্রাহিন্ +ঈ (ঈপ্)>গ্রাহিণী, কর্মবাচ্য}। {স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ : অংশগ্রাহী}।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অপত্য | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}।
অর্থ :
বংশগত সূত্রে অংশের (মালিকানা) অধিকারিণী।
সমার্থক শব্দ :
 অংশগ্রাহিকা, অংশগ্রাহিণী, অংশধরা, অংশভাগিনী, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশাদা, অংশাদী, অংশিকা, উত্তরাধিকারিণী, ভাগগ্রাহিণী, দায়াদা।
উদাহরণ : কন্যাটি চৌধুরী বংশের একমাত্র অংশগ্রাহিকা
।
বিপরীতার্থক শব্দ : অংশগ্রাহিকা (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি
heiress
।