ভাগীদার
বানান বিশ্লেষণ: ভ্+আ+গ্+ঈ+দ্+আ+র্+অ।
উচ্চারণ:
bʰa.gi.d̪ar (ভা.গি.দার্)
শব্দ-উৎস: সংস্কৃত (ভাগী)+ ফার্সি دار দার= অংশীদার>বাংলা  ভাগীদার+ই=ভাগীদারি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভাগী {
√ভজ্ (ভাগ করা) + ইন্ (ঘিনুণ্)। কর্তৃবাচ্য} +ফার্সি  দার (অধিকারী অর্থে)।

পদ:

১. বিশেষণ

অর্থ: অংশের অধিকার রাখে এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর, অংশপ্রার্থী, অংশবান্, অংশভাগী, অংশল, অংশহর, অংশহারী, অংশীদারি, অংশী, ভাগপ্রাপ্ত, ভাগযুক্ত, ভাগীদার ।
বিপরীতার্থক শব্দ: ভাগিদারিনি (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি
:  having aclaim to ashare, entitled to a share
।

২. বিশেষ্য
অর্থ: এমন একটি ব্যক্তিসত্তা, যার কোন সম্পত্তি বা ব্যবসায়ী কার্যক্রমে অংশ আছে।
সমার্থক শব্দাবলি: অংশীদার, 
ভাগী, ভাগীদার।
ইংরেজি: partner।