ভাষিকা
বানান বিশ্লেষণ : ভ্+আ+ষ্+ই+ক্+অ
উচ্চারণ:
bʰa.ʃi.ka (ভা.শি.কা)
শব্দ-উৎস: সংস্কৃত ভাষিকা> বাংলা ভাষিকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ভাষ্ (কথা বলা) + অক (ণ্বুল) + আ (টাপ্)
পদ: বিশেষণ
অর্থ: মনের ভাব প্রকাশের জন্য যে নারী* ভাষণ দেন বা কথা বলেন ।
সমার্থক শব্দাবলি: ভাষিকা, ভাষিণী
বিপরীতার্থক শব্দাবলি:
ভাষক [পুংলিঙ্গার্থে]
সূত্র: