ভিড়ি
বানান বিশ্লেষণ: ভ্+ই+ড়্+ই
উচ্চারণ:
bʰi.ri
(ভি.ড়ি)
শব্দ-উৎসদেশী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√ভিড়্ (সংলগ্ন হওয়া) +ই
পদ: ক্রিয়া(অসমাপিকা)
সমার্থক শব্দ: ভর করে, ভিত্তি করে।
শব্দ বিবর্তন:
- সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
সুন্ন পাখ ভিড়ি লাহুরে পাস/লুইপাদানাম্। চর্যাগীতিকা-১।