মধ্যযুগীয় পদকর্তাদের অনুসরণে রবীন্দ্রনাথ 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেন। এই গীতিকাব্যে তিনি এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদ ব্যবহার করেছেন।
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি, শ্যামচন্দ্র নাহি রে॥
দুলই কুসুমমুঞ্জরী, ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে॥
শশিসনাথ যামিনী,
বিরহবিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার— হৃদয় তার দাহিছে।
এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদগুলো বিভিন্ন পদকর্তাদের হাতে নানা রূপ লাভ করেছে। যেমন–